ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পরবর্তী ম্যাচের আগে দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই
চলতি আইপিএলে চেন্নাইয়ের মিশ্র অভিজ্ঞতা রয়েছে। ঘরের মাঠে তারা ভালো পারফর্ম করতে সক্ষম হলেও চেন্নাইয়ের বাইরে তারা খুবই গড়পড়তা দল। এ পর্যন্ত ফিজেরা যে তিনটি ম্যাচে হেরেছেন তার সবকটিই চেন্নাই থেকে দূরে। আইপিএলের অর্ধেক ম্যাচ শেষ। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে।
তাদের মোট ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে এসেছে হায়দরাবাদ। প্যাট কামিন্স সাতটি ম্যাচ খেলে জিতেছেন পাঁচটিতে। তাদের মোট ১০ পয়েন্ট। কেকেআর নেমে গেল তৃতীয় স্থানে। শ্রেয়াস আইয়ার ৬টি ম্যাচ খেলে ৪ টিতে জিতেছেন। কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসেরও। নেট রান রেট ভালো থাকায় তৃতীয় স্থানে কলকাতা। কেকেআরের নেট রান রেট ১.৩৯৯।
চেন্নাই এবং লখনৌ সাতটি করে ম্যাচ খেলেছে। নেট রান রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে। রুতুরাজ গায়কোয়াড়ের দলের নেট রান রেট ০.৫২৯। অন্যদিকে, লোকেশ রাহুলদের নেট রান রেট ০.১২৩। পয়েন্ট তালিকায় ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দু’দলের সংগ্রহ ৬ পয়েন্ট। মুম্বাই সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে।
হার্দিক পান্ডিয়ার দলের নেট রান রেট -০.১৩৩। একটি ম্যাচ বেশি খেলেছে সৌরভ গাঙ্গুলীর দিল্লি। রিশভ পন্থেরা আটটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট -০.৪৭৭। ৬ পয়েন্ট নিয়েও অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। শুভমান গিলের দল সাতটি ম্যাচ খেলে তিনটি জিতেছে। তাদের নেট রান রেট -১.৩০৩। পয়েন্ট তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শিখর ধাওয়ানের পাঞ্জাব সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে দু’টিতে। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সবার নিচে বিরাট কোহলিরা। সাতটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটি জয় পেয়েছে বেঙ্গালুরু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)