ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চেন্নাইয়ের ম্যাচ হারের পর লাখনৌর পিচ নিয়ে সন্দেহ প্রকাশ
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ফিজ ৪ ওভারে ৪৩ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন। তুষার দেশপান্ডে ৪২ রান দিয়েছেন। পাথিরানা ২৯ রান দেন এবং জাদেজা ৩ ওভারে ৩২ রান দেন। এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ টম মুডি।
তিনি মুস্তাফিজ-দেশপান্ডেদের খরুচে বোলিংয়ের সমালোচনা করে বলেন, 'মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।'
চলতি আসরে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তার প্রতি এই ম্যাচে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে মুস্তাফিজদের।
ম্যাচ শেষে হার্শা বলেন, 'চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।'
অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, 'আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে। কিন্তু এখানে কাজে আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)