ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সবাইকেই হতাশ করলেন মুস্তাফিজ
আশানুরূপ বোলিং করতে পারেননি ফিজ গতরাতে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের কাছে ৮ উইকেটে হেরেছে। চেন্নাইয়ের বোলাররা ম্যাচটা পুঁজি করতে পারেনি। মোস্তফিজুর রহমানও এর ব্যতিক্রম ছিলেন না। শেষ পর্যন্ত এক উইকেট পেলেও প্রতি ওভারে দশের বেশি রান দেন টাইগারপেসার।
তবে ম্যাচ শুরুর আগে ফিজের কাছ থেকে দারুণ কিছু আশা করেছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ার জন্য হর্ষ ভোগলে এবং টম মুডির দ্বারা এটি সমালোচিত হয়েছিল। মুস্তাফিজ, দেশপান্ডে ও জাদেজাদের সমালোচনা করে মুডি বলেন, “মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে।
এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল” মুস্তাফিজের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল হার্শার। কিন্তু টাইগার পেসার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটিং বান্ধব আচরণ করায় মুস্তাফিজদের কাজ অনেক কঠিন হয়ে গেছে বলে মনে করেন তিনি।
হার্শা বলেন, “চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল” তবে ফিজের চেষ্টার কোনো কমতি ছিল না বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তার মতে মুস্তাফিজ স্লোয়ার করার জন্য চেষ্টা করেছে কিন্তু কাজে দেয়নি, যেগুলো দিয়েছিল চেন্নাইয়ের উইকেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)