ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের কাছে মুস্তাফিজকে চাইলেন ভারতের বিখ্যাত ক্রিকেট দেবতা
আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলছেন এই টাইগার পেসার। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি চার নম্বরে। তবে বেশিদিন চেন্নাইয়ে পাওয়া যাবে না মুস্তাফিজকে। ৩ মে দেশে ফিরবেন তিনি।। এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
তিনি একটি ভিডিও ক্লিপে বলেছেন: "ফিজ চলে যাচ্ছেন।" চেন্নাইয়ের হয়ে খেলতে পারবে না। এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে তবে কয়েকদিন পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমন করছে? আমার ভাইকে খেলতে দেবেন না। চেন্নাই একটু কষ্ট পাবে।”
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজকে ফিরিয়ে আনছে বিসিবি। এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ।
তিনি বলেন, “যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে বড় অকশন। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না”
কয়েকদিন আগেই বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মুস্তাফিজের আইপিএল থেকে কিছ শেখার নেই, বরং আইপিএলের ক্রিকেটাররা ওর কাছে শিখবে। মুস্তাফিজ আইপিএলে খেলায় বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না বলেও সেদিন মন্তব্য করেছিলেন জালাল। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের বক্তব্য মানতে পারছে না আকাশ।
তিনি বলেন, “বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে”
মুস্তাফিজের মতো দারুণ ছন্দে আছে তার দল চেন্নাই। রুতুরাজ গাইকোয়াড়ের দল ৬ ম্যাচের মধ্যে জিতেছে ৪টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)