ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে এসেছিল বড় প্রস্তাব, তবুও যে কারণে ভাগ্য পরিবর্তন হয়নি শরিফুলের
শরীফুল ইসলামকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, লখনউ শরিফুলের কাছে আর পৌঁছায়নি কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছিল যে এই খেলোয়াড়কে অল্প সময়ের জন্য একটি অনাপত্তি পত্র পাঠানো হবে। ঢাকা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বে আজ ছিল আবাহনী লিমিটেডের শেষ ম্যাচ। এই ম্যাচে চার উইকেট নিয়ে শেখ জামাল দামন্দি ক্লাবকে এককভাবে গুঁড়িয়ে দেয় শরিফুল।
প্রথম দলের হয়ে ৩৫ রানে চার উইকেট নেন শরিফুল। এই ম্যাচের পর টি-স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান শরিফুল, 'লক্ষ্ণৌ থেকে ম্যাসেজ দিয়েছিলো। তারা আমাকে চাচ্ছিলো কিন্তু এনওসির সময়টা খুব কম ছিলো এ জন্য তারা আর পরে রেসপন্স করে নাই। যদি পুরো এনওসি দিতো বিসিবি তাহলে হয়ত (খেলতে পারতাম)। বাংলাদেশের পেসারদের প্রতি আরও আগেও আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ।
আইপিএলের গত আসরে এই দলটির হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবার বিসিবি তাসকিনকে অনাপত্তিপত্র দিতে রাজি না হওয়ায় আর আইপিএল খেলা হয়নি তাসকিনের। শরিফুল-তাসকিনরা আইপিএল না খেলতে পারলেও মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই আইপিএল খেলছেন।
ইতোমধ্যেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি। মুস্তাফিজ প্রসঙ্গে শরিফুল বলেন, 'মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে সবসময় কথা হয়। উনি ফোন দেয়, আমি দেই। উনি বলে যে ওখানে চাপ কম। এজন্যই হয়ত বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)