ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য আজ (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলের সঙ্গে নতুন ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। নেগারা সুলতানা জ্যোতি সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
তার আগে সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় মেয়েরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। সিরিজের প্রথম ও শেষ দুটি ম্যাচ হবে দিবারাত্রির। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।
এই সফরে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ভারত ৩-০ জিতেছিল। গত বছরের জুলাইয়ে ২য় সফরে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। আসন্ন সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে সফরকারীরা। ভারতীয় দলে দুই নতুন মুখ। তারা হলেন আশা সুভান্না ও সজানা সজীবন। এছাড়া দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা প্যাটেল ও দয়ালান হেমলতা।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুই ফরম্যাটে বাজে দুটি সিরিজ খেলেছে জ্যোতির দল। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মেয়েদের কাছে তারা পাত্তাই পায়নি। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই স্বাগতিকরা ধবলধোলাই হয়েছিল। তবে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়ে নতুন করে শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)