ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অবশেষে হাথুরুসিংহে অধ্যায় শেষ নিয়ে বিশেষ বার্তা দিল বিসিবি
জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঈদের ছুটিতে ঢাকায় না ফেরা নিয়ে গুঞ্জন উঠেছে। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে হাথুরুসিংহের ঢাকায় না ফেরার গুঞ্জন সত্য নয় বলে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগ। জাতীয় দলের কোচ কবে ঢাকায় ফিরবেন তাও জানিয়েছেন তারা।
বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের আগে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের বেশ কিছু ম্যাচ দেখে তারা যাবেন চট্টগ্রাম ম্যাচের ভেন্যুতে।
জানা গেছে, ২৬ এপ্রিল থেকে ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্প শুরু করার পরিকল্পনা করছেন হাথুরুসিংহে। ৩ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। উপকূলীয় নগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবির অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।
সূত্র - সমকাল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)