ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান দল থেকে বাদ পড়লেন শাহিন আফ্রিদি
পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদিকে মাত্র একটি সিরিজে খেলেই অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে ফিরবেন বলে ধারণা করা হয়েছিল। তিনিও এভাবে প্রস্তুতি নেন। আসন্ন সিরিজে দর্শকরা আফ্রিদির প্রতি বাড়তি নজর রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ায় দলের ভেতর গ্রুপিং তৈরি হওয়ার যে গুঞ্জন, সেটি নিয়ে কৌতূহল আছে অনেকেরই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।
২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির জন্য ফিরবেন আফ্রিদি। বাবরের দ্বিতীয় দফা নেতৃত্বে প্রথম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে, যেটি শুরু হবে ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডিতে সিরিজের পরের দুটি ম্যাচ ২০ ও ২১ এপ্রিল। লাহোরে শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ এপ্রিল।
উল্লেখ্য, ভারত বিশ্বকাপে ভরাডুবির পর বাবর আজম তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেয়। এরপরই আফ্রিদিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয়া হয়েছিল। তার নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলে পাকিস্তান, যা কিউইরা জেতে ৪-১ ব্যবধানে।
সম্প্রতি পিএসএলে আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স প্লে-অফে উঠতে ব্যর্থ হলে ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন এলে তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত মার্চের শেষ দিকে আফ্রিদিকে সরিয়ে বাবরকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ফেরানোর ঘোষণা আসে। বাবরকে দেয়া হয় ওয়ানডের দায়িত্বও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)