ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
হঠাৎ সাকিবকে জরুরী বার্তা পাঠাল কলকাতা
সাকিব আল হাসান, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেও দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটের তারকা এই সাবেক অধিনায়ক। তার খেলা শুধু দেশের জার্সিতে সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তিনি খেলা দেখিয়েছেন।
সাকিব ২০১১ সাল থেকে আইপিএল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তিনি দুইবার এই মর্যাদাপূর্ণ শিরোপাও জিতেছেন। সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও তিনি আবার কলকাতায় ফেরেন ঘরের ছেলে।
কলকাতা নাইট রাইডার্সের সেই ছেলেকে আজ আবার মনে পড়ল ঘরে। নিজেদের জন্য খেলতে নয়, দুই বারের আইপিএল বিজয়ীরা প্রধানত সাকিবের আইপিএল অভিষেকের দিনটিকে একটি ছবি দিয়ে মনে রেখেছেন। তিনি সাকিবের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার শাকিব দা কে কোথায় পেলাম! নিচে ইংরেজিতে লেখা ২০১১ সালের এই দিনে, বেগুনি ও সোনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরমাঝে ব্যাট হাতে নেমেছিলেন ৩৮ বার। দুইবার ফিফটির সাহায্যে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে।
সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ৫২ ম্যাচে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭৯৩ রান। আর প্রায় ২৫০ ওভার বল করে সংগ্রহ করেছেন ৬৩ উইকেট। বাংলাদেশের কোনো ক্রিকেটারের পক্ষে আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল ক্রিকেটারও সাকিবই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)