ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে নেপালের ক্রিকেটারের ইতিহাস
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ছক্কার বিরল কীর্তি রেকর্ড করেছেন। এবার তৃতীয় ব্যক্তি হিসেবে রেকর্ডটিতে ভাগ বসালেন নেপালি ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি। শনিবার (১৩ এপ্রিল) ওমানে কাতারের বিপক্ষে চলমান এসিসি প্রিমিয়ার কাপ ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মারেন। তিনি ২১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সামগ্রিকভাবে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রার ওডিআই ক্রিকেটে এমন নজির রয়েছে।
নেপাল ইনিংসের ঘটনা টি ঘটে ১৯ তম ওভারে বল হাতে কাতারি কামরান খান। ৬ বলে ৬টি ছক্কা হাঁকান নেপালি ব্যাটসম্যান। ২১ বলে ৬৪ রানের অপরাজিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান সংগ্রহ করে নেপাল। জবাবে কাতার ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে ৩২ রানে জয় নিয়ে মাঠে নেমেছে নেপাল।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং ভারতের যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভাঙেন। গতবছরের সেপ্টেম্বরের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল।
শেষ পর্যন্ত যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে ৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন নেপালি এই ব্যাটার। এবার ৬ বলে ৬ ছক্কার বিরলতম রেকর্ডেও নাম লেখালেন। টানা ছয় ছক্কা সে ইনিংসেও মেরেছেন তিনি। তবে সেটা দুই ওভার মিলিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)