ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ থেকে ছিটকে গেল আরো এক বাংলাদেশ তারকা পেসার
গত বছর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের পেস বোলার এবাদত হোসেন। সেই হাঁটুর ইনজুরির কারণে এশিয়ান কাপ খেলতে পারেননি তিনি। এরপর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি এই টাইগার পেসারের। এরপর ইংল্যান্ড থেকে পায়ে অস্ত্রোপচার করাতে হয় ইবাদতকে।
সফল অপারেশন শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত। কয়েকদিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং করতেও দেখা গেছে তাকে। এ ছাড়া তিনি নিয়মিত ব্যায়াম করতে থাকেন।তবে এবাদতকে ঘিরে আসলো আরেকটি দুঃসংবাদ । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাদ পড়েছেন এই তারকা পেসার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সম্প্রতি ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সম্ভাবনা নেই। আমরা এটা নিয়ে চিন্তাও করি না। এই ধরনের সার্জারি থেকে মাঠে ফিরতে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটি কমপক্ষে ১০ মাস সময় নেবে। ডিসেম্বরে তার অস্ত্রোপচার হয়। অন্তত অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল বিখ্যাত ডেথ গ্রুপ "ডি" এর মধ্যে পড়ে।
গ্রুপ ‘এ’-তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)