ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে মুস্তাফিজকে দায়ী করে মুখ খুললেন কলকাতা অধিনায়ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল ৭ উইকেটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। এক ম্যাচের বিরতি নিয়ে গতকাল চেন্নাইয়ের দলে ফিরেছেন এই টাইগার পেসার। তিনি আবার ২ উইকেট নেন, যা এখন টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট।
তবে ম্যাচ হারের পর কারণ জানালেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতেই বলেছেন: পাওয়ার প্লেতে আমরা দারুণ খেলতে পারিনি। এটা খুব খারাপশুরু. কিন্তু পরের ওভারে উইকেটের পর উইকেট হারাই। আমরা মাঠ ভালোভাবে বুঝতে পারিনি। রান করা খুব কঠিন হয়ে পড়েছিল। চেন্নাই এই পরিবেশ ভালো করেই জানে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সফল।
শ্রেয়াসের কন্ঠে আক্ষেপ বড় রান করতে না পারার, 'প্রথম বল থেকেই বড় শট খেলা সহজ ছিল না। আমরা চাইছিলাম ধীরে ধীরে ইনিংস গড়তে। সেই পরিকল্পনাও ঠিক করে কাজে লাগাতে পারিনি। পাওয়ার প্লের পরে উইকেটের চরিত্র এতটাই বদলে যায় যে ধরতে পারিনি। একটা সময়ে ১৬০-১৭০ রান হয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু ছন্দ হারিয়ে ফেলাতেই সব সমস্যা হয়ে যায়। তিনি আরো বলেন মুস্তাফিজের শেষের দুই ওভার ম্যাচের ব্যাবধান গড়ে দিয়েছে। তার শেষ দুই ওভারে আমরা মাত্র ১০ রান পেয়েছি।
সোমবার (৯ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি কলকাতা। শুরু ও মাঝে জাদেজা ও তুষার দেশপান্ডের দারুণ বোলিংয়ের পর শেষটা রাঙান মুস্তাফিজ। জাদেজা ও তুষার তিনটি করে উইকেট পেয়েছেন। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় খুব একটা বেগ পেতে হলোনা স্বাগতিক চেন্নাইকে। রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)