ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ
২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এবং শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ মে। এরপর বাকি দুই ম্যাচ চট্টগ্রামে হবে ৫ ও ৭ মে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনা অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দুটি টেস্ট স্থগিত করা হয়েছে। যা হবে ২০২৫ সালে।
জিম্বাবুয়ে সিরিজের পর আগামী ১ জুন বিশ্বকাপের জন্য আইসিসির এখতিয়ারে আসবে বাংলাদেশ দল। ৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বিশ্বকাপের ম্যাচের আগে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সব মিলিয়ে আগামী তিন মাস দারুণ ব্যস্ত সময় কাটাবে লিটন-শান্তরা।
জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেট রক্ষক), তানজীদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মারুফ মৃধা (নতুন মুখ), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দীন, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)