ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আজ আবারো ডেথ ওভারে জুটি বাঁধবেন ফিজ-পাথিরানা

২০২৪ এপ্রিল ০৮ ১৩:০৫:০৩

আজ আবারো ডেথ ওভারে জুটি বাঁধবেন ফিজ-পাথিরানা

টানা দুই জয় দিয়ে মৌসুম শুরু করেছে চেন্নাই সুপার কিংস। তবে পরের দুই ম্যাচ হেরে মহেন্দ্র সিং ধোনির দল কিছুটা সমস্যায় পড়েছে। কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় চেন্নাই। ৩ ম্যাচ খেলে অপরাজিত কলকাতার বিপক্ষে আজ কি মুস্তাফিজকে পাবে চেন্নাই?

সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে পঞ্চম ম্যাচ খেলবে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। চেন্নাইয়ের শেষ ম্যাচে একাদশে ছিলেন না মুস্তাফিজ। জরুরী কাজে দেশে ফিরেছেন। তবে গতকাল ভারতে ফিরেছেন বাংলাদেশের এই পেসার। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন।

আজকে ম্যাচে মুস্তাফিজকে একাদশে দেখা যেতে পাবে। চিপাকের উইকেট খানিকটা লো থাকে। যেখানে মুস্তাফিজের মতো পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া দলটির আরেক বিদেশি পেসার মাথিশা পাথিরানা আবারও চোটে পড়েছেন। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি মুস্তাফিজ এবং পাথিরানাকে এক সাথে একাদশে দেখা যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ