ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চেন্নাইয়ের পথে মুস্তাফিজ, দুই পরিবর্তন নিয়ে কলকাতার বিপক্ষে শক্তিশাল দল ঘোষণা
মুস্তাফিজুর রহমান যেন চেন্নাইয়ের মিসিং পাজল। টানা দুই ম্যাচের হারে কিছুটা হলেও ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাত উইকেট নিয়ে আসরে চেন্নাই সুপার কিংসকে উড়ন্ত সূচনা এনে দিতে সক্ষম হয়েছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের এই পেসার দেশে ফিরেছিলেন যুক্তরাষ্ট্রের ভিসার কাজে। তাতে চেন্নাইও যেন হোঁচট খেয়েছে।
সবশেষ নিজেদের দুই ম্যাচে হেরেছে সিএসকে। এর মাঝে এক ম্যাচে ছিলেন দ্য ফিজ। আইপিএলে মহেন্দ্র সিং ধোনিদের পরের ম্যাচ আগামীকাল। নিজেদের ঘরের মাঠে তারা আতিথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। আর সেই ম্যাচের আগেই চেন্নাইয়ের শিবিরে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা।
আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। থাকতে পারেন আগামীকালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। পরে ফিজের সমান ৭ উইকেট হয় মোহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন মুহিত। এবার দুজনকে টপকে পার্পল ক্যাপ নিজের করে নিলেন যুজবেন্দ্র চাহাল।
তবে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন মুস্তাফিজ। আর এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন শ্রীলঙ্কার পেসার পাথিরানাও। আর তাহলে চেন্নাইয়ের একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন মঈন আলি ও মহেশ থিকশানা। তাদের জায়গাতে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ ও পাথিরানা।
চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজ ও পাথিরানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)