ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে ছিটকে গেলেন টাইগার তারকা ক্রিকেটার

২০২৪ এপ্রিল ০৭ ১৫:১৮:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে ছিটকে গেলেন টাইগার তারকা ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অনিশ্চিত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে যান তিনি। তবে ইনজুরির কারণে তার বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা ক্ষীণ তার।

জানা যায়, তাইজুল ক্রুসিয়েট লিগামেন্টে আঘাত পেয়েছেন। লঙ্কার বিপক্ষে এই চোট নিয়েই খেলেছেন তিনি। ইনজুরির প্রকৃতির উপর নির্ভর করে তাইজুলকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। যদি তাই হয়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বাঁ-হাতি খেলোয়াড়ের খেলার কোনও সম্ভাবনা নেই।

বিসিবির চিফ মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, “তাইগুল ইনজুরিতে পড়েছেন। আমি মনে করি তাদের (সোমাইয়া ও তাইজুল) দুজনেই কোনো সমস্যায় পড়বেন না। তাদের উভয়েরই একই রকম সমস্যা রয়েছে। পায়ের লিগামেন্টে আঘাত। ছুটির পর তারা ফিটনেস পরীক্ষা করবেন। তবেই বুঝতে পারব ইনজুরিটা কতটা গুরুতর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ