ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
৫ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের তারকা ক্রিকেটার
পাকিস্তানের অনেক ক্রিকেটার নিজের দেশের হয়ে না খেলে অন্য কোনো দেশের হয়ে খেলে থাকে। হাশিম আমলা, মঈন আলী, ইমরান তাহিরসহ আরও অনেকে পাকিস্তান বংশভূত হওয়া শর্তেও খেলেছেন অন্য দেশের হয়ে। ঠিক তেমনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে চেয়েছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার উসমান খান।
তবে হঠাৎ করে ইউটার্ন নিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে নয় খেলতে চান নিজ দেশ পাকিস্তানের হয়ে। আর এতেই শর্ত ভঙের অভিযোগে ৫ বছরের জন্য উসমান খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। অর্থ্যাৎ ২০২৯ সাল পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান।
যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি। পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কি না, সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে, উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সেই বিজ্ঞপ্তিতে ইসিবি বলেছে, 'উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বলেছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটা সম্পূর্ণ করতে চায় না।' নিয়ম অনুযায়ী, আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর সেখানে থাকতে হয়।
উসমানের আরব আমিরাতে পাড়ি জমানোর তিন বছর হলেও এই সময়ের মধ্যে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি দেশটির বাইরে ছিলেন। তাই প্রক্রিয়ার মেয়াদ পূরণ হতে এখনও ১৪ মাস বাকি রয়েছে। যার আগেই উসমান এবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)