ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অবশেষে বাবর-রিজওয়ানদের কোচ হলেন যিনি
অবশেষে স্থায়ী কোচের সন্ধান পেয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ কিছুদিন ধরেই বাবর-রিজওয়ানের জন্য স্থায়ী কোচ খুঁজছিল। পিসিবি সাদা এবং লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ করেছে, জাতীয় মিডিয়া জিও টিভি প্রকাশ করেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিসিবি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সাদা বল, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কার্স্টেন। টেস্ট ফরম্যাটে দলের কোচ হবেন গিলেস্পি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে পিসিবি রদবদলের পর মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে এই তিন কোচ তাদের পদ ছেড়ে দিলে, পিসিবি নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। পিসিবি নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন সহকারী প্রধান কোচের পদও তালিকাভুক্ত করেছে।
কোচ হিসেবে কারস্টেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতান। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’ এর দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে, গিলেস্পি ইয়র্কশায়ারকে ২০১৪ ও ২০১৫ সালে দুইবার শিরোপা জিতিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)