ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজকে ছাড়া যতটা শক্তিশালী এক ম্যাচেই হাড়েহাড়ে টের পেল চেন্নাই
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। যে ম্যাচে হলুদ জার্সিতে দেখা যায়নি বাংলাদেশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা মুস্তাফিজুর রহমানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিসা করতে তিন দিন আগেই দেশে ফিরেছেন তিনি। পাসপোর্ট জমা দেওয়ার ফলে ভারতে ফিরে যেতে পারেননি তিনি৷
যার কারণে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হয়েছে তার দলকে। রাজীব গান্ধী স্টেডিয়ামে স্লো পিচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কেবল একশ ১৬৫ রানের পুঁজি পায় চেন্নাই। হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিপক্ষে এই রান যে মোটেও যথেষ্ট নয়, তা আঁচ করা গিয়েছিল প্রথম ইনিংসের শেষেই নি। তবে এমন দিনে মুস্তাফিজ হয়ে উঠতে পারতেন চেন্নাইয়ে তুরুপের তাস এই রান ডিফেন্ড করে হায়দরাবাদের ঘরের মাঠে তাদের হারানোর জন্য মুস্তাফিজের চার ওভার পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।
আর এই সত্যটা মানছেন ভারতীয় ক্রিকেট কমেন্টেটর হার্শা ভোগলেও ইনিংস বিরতিতে আলোচনায় হায়দরাবাদের বোলারদের তারিফ করেন কমেন্ট্রেটর এবং সাবেক ইংরেজ ক্রিকেটার স্যামুয়েল বদ্রি। তাঁর মতে, দীর্ঘদিন উইকেটে কিভাবে বোলিং করতে হয় এবং বিপক্ষ দলকে কম রানে বেঁধে দেওয়া যায়, সেই কাজটাই করেছে অরেঞ্জ আর্মিরা। বাদেই কথার সঙ্গে তাল মিলিয়ে হার্শা বলেন, উইকেটটা মুস্তাফিজের জন্য উপযুক্ত ছিল। তবে যেহেতু তাঁদের মুস্তাফিজ নেই, তাই বর্তমানে যা আছে তা নিয়েই লড়াই করতে হবে।
মুস্তাফিজকে ছাড়াই তার দল লড়াই করতে নেমেছে ঠিকই তবে লড়াইটা ঠিকঠাক করতে পারেনি। এমএস ধোনির দেওয়া লক্ষ্য তাড়া করতে ২০ ওভারও লাগেনি। হায়দরাবাদে চেন্নাইয়ের বোলারদের তুলোধুনো করে ১১ বল হাতে রেখেই নিশ্চিত করেছে ছয় উইকেটের সহজ জয়।
এই হারের পরে পয়েন্ট টেবলে চেন্নাইয়ের জায়গা অপরিবর্তিত থাকলেও নেতিবাচক প্রভাব পড়েছে নেট রান রেটে ।সব মিলিয়ে ১ ব্যাপার নিশ্চিত যে টাইগার পেসারের অভাব বেশ ভালোভাবেই ভুগিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। যার ফলে ভারতে ফিরলেই চেন্নাই শিবিরে ফের কদর একই থাকবে। তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে মুস্তাফিজের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। বৃহস্পতিবার বায়োমেট্রিক সম্পূর্ণ হলেও শুক্র শনি সাপ্তাহিক ছুটি। যার ফলে আট এপ্রিলের আগে পাসপোর্ট হাতে নাও পেতে পারেন এই পেসার। সে ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতেও মুস্তাফিজের অভাব বোধ করতে হতে পারে চেন্নাই সুপার কিংসকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)