ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এই মাত্র শেষ হল চেন্নাই-হায়দ্রাবাদের ম্যাচ, দেখে নিন ফলাফল -

২০২৪ এপ্রিল ০৫ ২১:৩৯:৩৭

এই মাত্র শেষ হল চেন্নাই-হায়দ্রাবাদের ম্যাচ, দেখে নিন ফলাফল -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের চতুর্থ ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। আজকের (শুক্রবার) ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। টস হেরে প্রথমে ব্যাট করেছে চেন্নাইয়ের রুতুরাজ গায়কওয়াদনের দল। জাতীয় দলের ভিসা সংক্রান্ত কাজে দেশে আসায় মুস্তাফিজুর রহমান ওই ম্যাচে খেলবেন না বলে আগেই জানা গিয়েছিল। তাকে সহ চেন্নাই একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। যেখানে স্বাগতিকরা তাদের দ্বিতীয় জয়ের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে চেন্নাই তাদের আগের তিনটি ম্যাচের দুটিতে জিতেছে।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে। জবাবে হায়দরাবাদ ১৮.১ ওভারে ১৬৬ রান করেছে ৫ উইকেট হারিয়ে। ফলে হায়দ্রাবাদ ৫ উইকেট জয় পেয়েছে।

চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, মঈন আলি, ড্যারিল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : নিতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে ও টি নাতারাজন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ