ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টাইগারদের চরম ব্যার্থতার সঠিক ব্যাখ্যা দিলেন নির্বাচক আশরাফ হোসেন লিপু
প্রথমত তিনি জানিয়েছেন হোম অ্যাডভান্টেজ না নিয়ে খেলাতেই সাদা পোশাকের ক্রিকেটের প্রকৃত চিত্রটা ফুটে ওঠেছে। তবুও এত ব্যর্থতার একমাত্র কারন এটা নয়, তার চেয়েও বড় কারন প্রস্তুতিও অভাব। এ নিয়ে অনেক প্রতিবেদন সিরিজ শুরুর আগে থেকেই প্রচার করা হয়েছে। সেটাই বললেন গাজী আশরাফ হোসেন লিপুও। বিপিএল টি২০’র পর কিছু ক্রিকেটার জাতীয় দলে লাল বলে ব্যস্ত, কিছু ক্রিকেটার ডিপিএলে। টেস্টকে ঘিরে কোনো ক্রিকেটার কিংবা বিসিবির কোনো ভাবনা ছিলো না। ছিলো না প্রস্তুতি ম্যাচ কিংবা কন্ডিশনিং ক্যাম্পও।
লিপু স্যার বলেছেন ‘আমি মনে করি যে সংস্করণ সামনে আসবে, খেলোয়াড়দের তখন সেই সংস্করণের খেলাটাই মাথায় ঢোকানো উচিত। অন্য চিন্তা বাদ দেওয়া উচিত। এখানেই বেশি গোলমাল হয়ে গেছে। এছাড়া সিলেট থেকে শিক্ষা নিয়েও চট্টগ্রামে কাজে না লাগাতে পারাতেও হতাশা ঝেড়েছেন তিনি। আক্ষেপ প্রকাশ করেছেন ২য় ইনিংসে মুমিনুল, সাকিব, লিটনরা সেট হলেও সেঞ্চুরি করতে না পারায়।
তবে এসব দুংখ আর আক্ষেপে তো আর জীবন চলবে না। সমাধান কি? লিপু স্যার আশ্বাস দিয়েছেন এরপর থেকে অন্তত প্রস্তুতির ঘাটতি না রাখতে। এনিয়ে কোচ ও পরিচালকদের সাথে বসার কথাও জানিয়েছেন। বিসিবিও অবশ্য থেমে নেই, একটু হলেও নড়েচড়ে বসেছে। জানা গেছে, ঈদের পরপরই এ নিয়ে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে কাজ করা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে আলোচনা করবে ক্রিকেট পরিচালনা বিভাগ।
তা ছাড়া জাতীয় দলের পাকিস্তান সফরের আগে বাংলাদেশ ‘এ’ দলেরও পাকিস্তান সফরের কথা আছে। এর বাইরেও চেষ্টা চলছে ‘এ’ দলের আরেকটি সফর আয়োজনের। গাজী আশরাফের আশা, দীর্ঘ পরিসরের ক্রিকেটে উন্নতির জন্য ক্রিকেটারদের যত বেশি সম্ভব লাল বলে খেলার সুযোগ করে দেবে বিসিবি। বাকিটা দেখা যাক কি ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)