ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএল ফেলে দেশে মুস্তাফিজ! পরবর্তী ম্যাচে ভুতুড়ে একাদশ ঘোষণা করলো চেন্নাই
চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশি কাট মাস্টার মুস্তাফিজুর রহমান। কাটারের জাদু দেখিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন। তবে মৌসুমের মাঝামাঝি দেশে ফিরেছেন এই খেলোয়াড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকায় এসেছেন ফিজ।
জানা গেছে, খুব শিগগিরই ভিসার কাজ সেরে আইপিএলে ফিরবেন তিনি। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ থেকে খেলতে প্রস্তুত তিনি। এমনটাই জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।
চলতি আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি ক্রিকেটার হয়েছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে, তারা ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছিল। তৃতীয় ম্যাচে খারাপ পারফরম্যান্স করলে তিনি মাত্র একটি উইকেট নেন। ফলে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে মৌসুমের সেরা বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। . বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসার বায়োমেট্রিক্স শেষ করে তিনি ভারতের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে বৃৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। সেই তালিকায় নিশ্চিতভাবেই রয়েছেন মুস্তাফিজ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE