ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএলে ফিরবেন নাকি ফিরবেন না মুস্তাফিজ, চেন্নাইয়ের পরের ম্যাচে খেলবেন তো
চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশি কাট মাস্টার মুস্তাফিজুর রহমান। কাটার ম্যাজিক প্রদর্শন করে, বেগুনি টুপি তার দখলে। তবে মৌসুমের মাঝামাঝি দেশে ফিরেছেন এই খেলোয়াড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকায় এসেছেন ফিজ।
জানা গেছে, খুব শিগগিরই ভিসার কাজ সেরে আইপিএলে ফিরবেন তিনি। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ থেকে খেলতে প্রস্তুত তিনি। চলতি আইপিএলে প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ২৯ খরচ করে নেন ৪টি উইকেট। হিয়েছেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার।
নিজেদেরে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ৩০ খরচ করে নিয়েছেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে খারাপ করলেই পেয়েছেন ১ উইকেট। ফলে ৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ শিকারী বোলারের তালিকায় শীর্ষে আছেন তিনি।
নিজেদের ৪র্থ ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ৫ এপ্রিল ম্যাচটি অনুষ্টিত হবে। । ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) জরুরি কাজ সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে।
এ দুই দেশের ভিসা পেতে বৃৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। সেই তালিকায় নিশ্চিতভাবেই রয়েছেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE