ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এবার টাইট ক্লাবে ভয়াবহ আগুন, মৃত্যু অনন্ত ২৯
তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিন্তু নাইটক্লাবটি তখন খোলা ছিল না। সেখানে সংস্কারের কাজ চলছিল। ইস্তাম্বুলের গ্যারেটেপে জেলায় অবস্থিত, নাইটক্লাবটি একটি ১৬ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতরা সংস্কারের কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।
ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়। ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।” মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সূত্র: স্কাই নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE