ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
একের পর এক হারে হার্দিককে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন রোহিত
টানা তৃতীয় ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার হার্দিক পান্ডিয়ার দলকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাক-টু-ব্যাক হারের কারণে মুম্বাই দলকেও দুধ্বন্নি শুনতে হচ্ছে। সোমবার (১ এপ্রিল) রাত ৮টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম ম্যাচে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১২৫ রানে থামে মুম্বাই। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় রাজস্থান। এর আগে মুম্বাই হেরেছে গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদের কাছে। চলতি মৌসুমে তিনটি ম্যাচই হেরেছে দলটি। পরপর দুবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএলের ফাইনালে উঠেছিল গুজরাট। এবার দল বদল হলেও নেতৃত্ব বদল হয়নি।
মুম্বাইয়ে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় শুরু থেকেই নাখোশ ছিলেন দলটির সমর্থকেরা। সমালোচনাও হয়েছিল সেটি নিয়ে। আর এবার মাঠের খেলায় একের পর এক হারে দুয়োধ্বনিতে বিদ্ধ হচ্ছেন মুম্বাই দলপতি। গতদিন হারের ম্যাচে টসের সময় থেকেই দুয়ো শুনেছেন হার্দিক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস করতে যাওয়ার সময় মুম্বাইয়ের সমর্থকেরা ‘রোহিত, রোহিত’ বলে দুয়ো দিয়েছেন।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মারেন রোহিত শর্মা, নোমান ধির এবং ব্রেভিস। পরে ইশান কিষান ফিরে যান ১৬ রানে। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতে পারেননি হার্দিক। ৩৪ রানে ফিরে যান ক্যাপ্টেন।
পরে তিলক আর টিম ডেভিদের দৃঢ়তায় ১২৫ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে ১০ রানেই প্যাভেলিয়নে ফিরে যান জয়সওয়াল। পরে সাঞ্জু, বাটলাররাও ফিরে যান দ্রুত।
কিন্তু রাজস্থানকে বিপদে পড়তে দেননি রিয়ান পারাগ। ৩৯ বলে ৫৪ রান করেন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন রবীচন্দ্রন অশ্বীন। তাতে সহজ জয় তুলে নেয় রাজস্থান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE