ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শান্ত লিটন সাকিব ৩ জন মিলে তাইজুলের সমান রান করতে পারলেন না
সাকিব আল হাসান সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন গত বছরের এপ্রিলে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি টাইগার তারকাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন সাকিব। দলে ফেরার পর প্রথম ইনিংসে বল সামলাতে সফল হলেও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি।
প্রথম ইনিংসে বল হাতে ৩ উইকেট তুলে নেন সাকিব। তবে ব্যাট হাতে মাত্র ১৫ রান করতে সক্ষম হন এই ক্রিকেটার। ক্রিজে এসে সাবলীল ব্যাটিং করলেও লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে লেগ-লেগে ফেঁসে যান সাকিব। ফলে থিতু হয়ে আউট বিদায় নিতে হয় এই অলরাউন্ডার টাইগারকে।
এদিকে সাকিবের বিদায়ের পর পরই আউট আউট হয়ে গেছেন লিটন দাস। আজও পর্যন্ত তিনি টিকতে পারেননি। ৩ বল ব্যাপ্তির ইনিংসে রান করেছেন ৪। সাকিবের পর একই জায়গায় ফার্নান্দো লিটনকেও ফিরিয়েছেন অসিথা। প্রথম বলেই ডিফেন্ড করেন লিটন। পরের বলে ড্রাইভ করে নিজের স্কোরে যোগ করেন ৪ রান। তবে পরের বলে মারতে গিয়ে নিজের জন্য বিপদ তৈরি করেন তিনি। উইকেটের পেছনে মেন্ডিসের কাছে দুর্দান্ত ক্যাচে দিয়ে ফেরেন লিটোন।
শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বাজে আউটের পর সমালোচিত হন লিটন। সেসব সমালোচনা ঝেড়ে ফেলে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন দেশের তারকা ব্যাটসম্যান। এর আগে ব্যাটিংয়ে নেমে রান করতে পারেননি অধিনায়ক শান্তু। জুয়সুরিয়ার বলে কারুনারাথনের হাতে ক্যাচ দিয়ে বিলিয়ে দেন নিজের উইকেট। ১১ বলে করেছিলেন মাত্র ১ রান।
তবে গতকাল নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে আসা তাইজুল ইসলাম ও জাকির হাসান দিনের প্রথম সেশনে দারুণ লড়াই করেন। তারা দুজনেই ৪৯ রানের জুটি গড়েন, যা এই ইনিংসে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটি। জাকির হাসান নিজের অর্ধশতক করে ৫৪ রানে আউট হওয়ার পর তাইজুল ইসলামও আউট হন ২২ রানে। কিন্তু তাইজুলের ২২ রান করতে ৬১ বল খেলেন। যা করতে পারেননি বাংলাদেশের শিক্ষিত ব্যাটসম্যানরা। তাইজুলের সমান রান করতে পারেননি সাকিব লিটন শান্ত। তাদের তিনজনের ব্যাট থেকে ২০ রান আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE