ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজের ৪ ওভারে ৪৭ রান দেওয়ায় মুখ খুললেন চেন্নাইয়ার অধিনায়ক
পরপর দুই জয়ে দুর্দান্তভাবে মৌসুম শুরু করে পরাজয়ের মুখে পড়ে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে। অন্যদিকে, দিল্লি তাদের তৃতীয় ম্যাচে মৌসুমের প্রথম জয় পেয়েছে।
বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। দলকে দারুণ শুরু এনে দেন ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। নিজের প্রথম ওভারে খরুচে হলেও মুস্তাফিজই দলকে এনে দেন মহামূল্যবান ব্রেকথ্রু। প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পর, ডেভিড ওয়ার্নার কে দ্বিতীয় ওভারে তার শিকার হন, ৩৫ বলে ৫২ রান করেন।
ওয়ার্নারের পর হাফ সেঞ্চুরি তুলে নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্তও। ৩২ বলে ৫১ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পৃথ্বী ২৭ বলে ৪৩ রান করেন। প্রথমবারের মতো এবারও কঠিন পরিস্থিতিতে পড়েন ফিজ। ৪ ওভারে ৪৭ রান খরচ করে মাত্র একটি উইকেট পান তিনি। শেষ দুটি ওভারে তিনি যথাক্রমে ১৪ এবং ১২ রান ব্যয় করেছেন। তিন উইকেট নেন মাথিশা পাতিরানা।
জবাব প্রথমেই উইকেট হারিয়ে সমস্যায় পড়ে চেন্নাই। স্কোরবোর্ডে ৭ রান জমার পর ড্রেসিংরুমে ফেরেন ওপেনার গায়কওয়াদ ও রচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে লিড নেওয়ার চেষ্টা করেন অজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল। যাইহোক, রাহানে ৩০ বলে ৪৫ রান করেন এবং মিচেল ২৬ বলে ৩৪ রান করে বিদায় নেন এবং এর সাথেই চেন্নাইয়ের হার নিশ্চিত হয়ে যায়। ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবে চেষ্টা করেও কোন উপযুক্ত সঙ্গ পেতে পারেনি এবং শেষ পর্যন্ত চেন্নাই হেরে মাঠ ছেড়েছে।
যদিও শেষদিকে ধোনির ব্যাটিং বিনোদিত করেছে চেন্নাইয়ের সমর্থকদের। ৩০৭ দিন পর মাঠে নেমে ১৬ বলে ৩৭ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ধোনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান জড়ো করে চেন্নাই। ফলে দিল্লী পায় ২০ রানের জয়। এ দিন মুস্তাফিজ বেশ খরুচে থাকলেও তুলে নিয়েছেন তার টি২০ ক্যারিয়ারের ৩০০ তম উইকেট। সাথে ধরছে রেখেছেন আইপিএলের এই আসরের পারপেল ক্যাপের সত্তাধিকার।
তবে ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়েও কথা বলেছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। তিনি বলেন, আমাদের পাওয়ার প্লের ১ম চার ওভার বেশ ভালই ছিলো। কিন্তু শেষ দুই ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। বিশেষ করে মুস্তাফিজের নো বলটা আমাদের উপর ভারি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE