ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানের নতুন অধিনায়কের নাম জানাল পিসিবি

২০২৪ মার্চ ৩১ ১১:৫১:০২

পাকিস্তানের নতুন অধিনায়কের নাম জানাল পিসিবি

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানি ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন বাবর আজম। সামনে আরেকটি বিশ্বকাপ থাকায় এই তারকা ব্যাটসম্যান আবারও নেতৃত্বে দেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেটে (ওডিআই ও টি-টোয়েন্টি) দলকে নেতৃত্ব দেবেন বাবর। আজ (রোববার) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল থেকে। তার আগে নেতৃত্বে পরিবর্তন আনে পিসিবি। হোয়াইট বলের ক্রিকেটে বাবর নেতৃত্বে ফেরায় এক সিরিজ শেষেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব অধ্যায় শেষ হলো শাহিন শাহ আফ্রিদির। এছাড়া ওয়ানডে অধিনায়কত্ব হারান শান মাসুদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ