ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পার্পল ক্যাপ নিজের দখলে নিয়ে যা বললেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল), মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়ায়ের বেগুনি ক্যাপ পরেন। বিশেষ এই ক্যাপ্টেনের মালিক এখন মুস্তাফিজুর রহমান। বেগুনি টুপি নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত এই বাংলাদেশি ক্রিকেটার।
টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই খেলেছেন ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নতুন বলে অবোধ্য হয়ে পড়েন এই বোলার। নিজের প্রথম দুই ওভারেই নেন ৪ উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বাঁহাতি।
পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, 'পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।
আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)