ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাইগারদের গুরু হাথুরুসিংহেকে বিশ্বের সেরা কোচ বললেন যিনি!

২০২৪ মার্চ ২৯ ১৬:৫৫:১৬

টাইগারদের গুরু হাথুরুসিংহেকে বিশ্বের সেরা কোচ বললেন যিনি!

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের আর মাত্র একটি টেস্ট বাকি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না এই লঙ্কান কোচ।

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে উপস্থিত থাকবেন না টাইগার প্রধান কোচ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সহকারী কোচ নিক পথাস জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করবে বাংলাদেশ।

তিনি বলেন, “হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচদের একজন। চট্টগ্রাম টেস্টে তাকে মিস করেছি। তিনি কোচিং স্টাফসহ সবার জন্য একটি দুর্দান্ত পরিবেশ তৈরি করেছিলেন। এখানে যিনি দায়িত্ব নেবেন তিনিই চালিয়ে যেতে চাইবেন।

গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি পোথাস।

তিনি বলেন, 'বিশ্বসেরা অলরাউন্ডার এক বছর পর টেস্টে ব্যাক করেছেন। সাকিবের মতো প্লেয়ার থাকা যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। সাকিবকে স্বাগত জানাই, এটা সবসময় দারুন কিছু, যখন সে ড্রেসিংরুমে থাকে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলের ফিরে সবাই তার কাছ থেকে শিখতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত