ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পিসিবি
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। অবশেষে তাই সত্যি হয়ে গেল! ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানি ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন বাবর আজম। বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় ফিরেছেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে, এক সিরিজ শেষে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বের অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
জানা গেছে, নতুন নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবর আজমকে আবারও অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়কত্বে ফিরবেন বাবর।
পাকিস্তান বিশ্ব ক্রিকেটে 'আনপ্রেডিক্টেবল' হিসেবে পরিচিত। জেতার গেমগুলি কখনও কখনও হেরে যায়, এবং হেরে যাওয়া গেমগুলি কখনও কখনও অবিশ্বাস্যভাবে জিতে যায়। দেশের ক্রিকেট বোর্ডে কী ঘটছে ক্রিকেটারদের মতো কেউ জানে না। খোদ পিসিবি চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচক বা কোচ, কারও অবস্থানই টেকসই বলা যায় না। ধরুন, গত কয়েক মাস ধরে পিসিবির বিভিন্ন জায়গায় ঘন ঘন পরিবর্তন হয়েছে।
গত বছর ভারতে আয়োজিত বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই খেলেছিল পাকিস্তান। কিন্তু খারাপ পারফরম্যান্সের জেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে যায় ম্যান ইন গ্রিনরা। সমর্থক তথা বোর্ডের তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এরপরই সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। ফলে নতুন অধিনায়কের খোঁজ শুরু করে পিসিবি। ঠিক হয়, ওয়ানডে ও টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।
দেশটির গণমাধ্যমে গুঞ্জন, কয়েক মাসেই নাকি নতুন অধিনায়কদের নিয়ে পিসিবির মোহভঙ্গ হয়েছে! আবারও নাকি বাবরেই ভরসা রাখতে চাইছে পিসিবি। এবার সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে চেয়ারম্যান মহসিন নকভীর নেতৃত্বাধীন বোর্ড। কিউই সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২৯ সদস্যের দল কাকুলে ট্রেনিং করছে। সেখানেই অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বাবরের।
এদিকে, শাহিন আফ্রিদিকে নেতৃত্ব না ছাড়তেই পরামর্শ দিয়েছিল তার ঘনিষ্ঠজনরা। যদিও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছেন তারকা এই পেসার। সম্প্রতি অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন দেশটির কিংবদন্তি শহিদ আফ্রিদি। শাহিনকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন সাবেক এই পাক অধিনায়ক। তার মতে, অধিনায়কত্ব ঘিরে ভুলের মধ্যে ঘুরপাক খাচ্ছে পিসিবি।
শহিদ আফ্রিদি বলেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেওয়া দরকার। আমাদের ক্রিকেটেরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে-ই ভাবে আমি যা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।’ ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’-আরও যোগ করেন সাবেক এই তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)