ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সন্ধ্যায় গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, নতুন করে একাদশ ঘোষণা করলো কোচ!

২০২৪ মার্চ ২৬ ১১:০৯:০৪

সন্ধ্যায় গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, নতুন করে একাদশ ঘোষণা করলো কোচ!

মাথিশা পাতিরানা ফিট থাকলে অবশ্যই চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন। কিন্তু হঠাৎ ইনজুরি ঠেকিয়েছে। মহেন্দ্র সিং ধোনির অন্যতম সেরা বোলিং অস্ত্র গত মৌসুমে হয়েছিল। অন্যদিকে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকের দুর্দান্ত শুরু করেছেন। টাইগার পেসার তার প্রথম ১০ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আজ রাত ৮ টায় গুজরাটের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই।চেন্নাইয়ের কন্ডিশন বিবেচনায় একাদশের ফিজের জায়গা নিশ্চিত বলা যায়।

গুজরাটের বিপক্ষে কে খেলবেন?

আরসিবির বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর আগামীকাল (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচটিও মাঠে গড়াচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। পাথিরানার খেলা নিয়ে চেন্নাই এখনো কিছু নিশ্চিত না করলেও এই ম্যাচেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।

একে তো চেন্নাইয়ের কন্ডিশন মুস্তাফিজ সহায়ক, এ ছাড়া প্রথম ম্যাচে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাকে নিশ্চয়ই বেঞ্চে বসিয়ে রাখতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। পাথিরানা ফিরলেও দুই পেসার খেলাতে পারে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন গত ম্যাচে বিদেশি কোটায় খেলা লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। প্রথম ম্যাচে অনেকটাই নিস্প্রভ ছিলেন তিনি।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা/মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান ও তুশার দেশপান্ডে।

ইম্প্যাক্ট প্লেয়ার-শিবাম দুবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ