ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। আর এবারও তার ব্যতিক্রম নয়। প্রীতি টি-টেন ম্যাচটি আয়োজন করবে বিসিবি। বাংলাদেশ লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে ম্যাচটি খেলবেন সাবেক ক্রিকেটাররা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তখন থেকে (২৬ মার্চ) এটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও এদিনে বিসিবিও বিভিন্ন কর্মসূচি পালন করবে। প্রতি বছর এই দিনে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বিসিবি। এবারও লাল দল ও সবুজ দল নামের দুটি দল নিয়ে প্রীতি টি-টেন ম্যাচের আয়োজন করা হয়েছে।
এবারের খেলায় বাংলাদেশ লাল দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়। দলে আছেন আরও দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার সুমন। অন্যদিকে সবুজ দলে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও শাহরিয়ার নাফীসের মতো তারকা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লাল দলের স্কোয়াড: নাইমুর রহমান দূর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটকিপার), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ সবুজ দলের স্কোয়াড: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)