ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ফিট পাথিরানা, চমক নিয়ে আগামীকাল গুজরাতের বিপক্ষে একাদশ ঘোষণা করলো চেন্নাই
মাথিশা পাতিরানা ফিট থাকলে অবশ্যই চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন। কিন্তু হঠাৎ ইনজুরি ঠেকিয়েছে। মহেন্দ্র সিং ধোনির অন্যতম সেরা বোলিং অস্ত্র গত মৌসুমে হয়েছিল। অন্যদিকে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকের দুর্দান্ত শুরু করেছেন। টাইগার পেসার তার প্রথম ১০ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ফিজ প্রথম ১৭ তম আসরে বেঙ্গালুরুর বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছিলেন। এমনকি ম্যাচ শেষেও তার প্রতি শ্রদ্ধাবোধ থেমে থাকেনি। চেন্নাইয়ের সমর্থক থেকে শুরু করে ক্রীড়াবিদদের প্রশংসায় পঞ্চমুখ। এদিকে, মাথিশা পাতিরানা চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়েছেন।
জানা গেছে যে লঙ্কান সেনসেশন পরের ম্যাচ হিসাবে খেলতে প্রস্তুত। লঙ্কান খেলোয়াড় সম্পূর্ণ ফিটনেস নিয়ে আইপিএল খেলতে এসেছেন,” বলেছেন পাথিরানা দলের ম্যানেজার আমিলা কালুগালাঘি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা তাকে ফিট ঘোষণা করেছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পাথিরানা। এরপর সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা তাকে ওয়ানডে সিরিজেও মাঠে নামায়নি।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, পাথিরানার মাঠে ফিরতে চার সপ্তাহ মতো সময় লাগতে পারে। সে ক্ষেত্রে চেন্নাইয়ের হয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচ তিনি খেলতে পারতেন না। পাথিরানা দ্রুত ফিট হয়ে যাওয়ায় স্বস্তি পাবেন রুতুরাজ গায়কোয়াড়েরা। তবে তিনি কোন ম্যাচ থেকে খেলবেন, তা এখনও জানাননি সিএসকে কর্তৃপক্ষ।
বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করলেও নিজের কোটার শেষ ওভারে বেশ খরুচে ছিলেন। এ ছাড়া ডেথে রান আটকাতে পারেননি তুষার দেশপান্ডেরাও। এ জায়গায় চেন্নাইয়ের প্রধান অস্ত্র হতে পারেন পাথিরানা। তার হাতে রয়েছে নিখুঁত ইয়র্কার। গত বছর চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেনে গুরুত্বপূর্ণ অবদান ছিল।
গুজরাটের বিপক্ষে কে খেলবেন?
আরসিবির বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর আগামীকাল (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচটিও মাঠে গড়াচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। পাথিরানার খেলা নিয়ে চেন্নাই এখনো কিছু নিশ্চিত না করলেও এই ম্যাচেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
একে তো চেন্নাইয়ের কন্ডিশন মুস্তাফিজ সহায়ক, এ ছাড়া প্রথম ম্যাচে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাকে নিশ্চয়ই বেঞ্চে বসিয়ে রাখতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। পাথিরানা ফিরলেও দুই পেসার খেলাতে পারে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন গত ম্যাচে বিদেশি কোটায় খেলা লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। প্রথম ম্যাচে অনেকটাই নিস্প্রভ ছিলেন তিনি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা/মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান ও তুশার দেশপান্ডে।
ইম্প্যাক্ট প্লেয়ার-শিবাম দুবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)