ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

তামিমকে সময় বেধে দিয়ে ‘কঠিন’ বার্তা দিলেন পাপন

২০২৪ মার্চ ২৫ ১২:২৭:১৮

তামিমকে সময় বেধে দিয়ে ‘কঠিন’ বার্তা দিলেন পাপন

তামিম ইকবালের দলে ফেরা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম একা জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিসিবি প্রধান বলেন, তামিম আগামী বছর ফেরার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতি ভিন্ন হতে পারে।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিষয়টি নিয়ে কথা বলেছেন বাবন। বিসিবি প্রধান বলেছেন: আগামী বছর কী হবে তা তামিম সিদ্ধান্ত নিলে এটা হবে না। ওই সময়ের পরিস্থিতি অনুযায়ী পরিচালনা পর্দ সিদ্ধান্ত নেবে।

বিপিএল, ডিপিএলে দারুণ ছন্দে থাকা তামিমের এখনই দলে ফেরা উচিত বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সবচেয়ে ফিট। এখন না খেললে সামনে বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এ রকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

ছন্দে থাকা তামিমকে পেতে বিসিবি সভাপতির উপস্থিতিতে আবারও আলোচনায় বসবে বোর্ড কর্তারা। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিম সবসময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসবো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ