ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টেস্টের ৩য় দিনে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড নিল শ্রীলঙ্কা! বলতে পারেন আজ (রবিবার) দ্বিতীয় দিনে ২১১ রানের লিড পেয়েছে লঙ্কানরা। সেই লিড আরও বাড়ানোর আগে আগামীকাল লঙ্কানদের দ্রুত উইকেট নেওয়ায় লক্ষ্য রাখবে বাংলাদেশ। ব্যাটিং কোচ ডেভিড হেম্প সংবাদ সম্মেলনে টাইগারদের আজকের পারফরম্যান্স এবং আগামীকাল তাদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন।
"আগামীকাল সকালে, দ্রুত উইকেট তুলতে হবে। তাদের কাছে ২০১১ রানের লিড আছে। আমি ২৫০ রানের মধ্যে টার্গেট রাখতে চাই। পুরো দিনের কথা বললে বলব, ৫১ ওভার ব্যাট করে অলআউট হয়ে গেছি, এটা খুবই হতাশাজনক।’
বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ আরও বলেন, আমরা ৫১ ওভারের বেশি ব্যাট করতে পারিনি, এটা খুবই হতাশাজনক। কিন্তু কখনও কখনও এটি ঘটে। আজকের ম্যাচ শেষ হওয়ার আগে আমরা তাদের কাছ থেকে ৫ উইকেট নিতে পেরেছি। তবে আরও উইকেট নিতে পারলে ভালো হতো।
স্বাগতিক ব্যাটাদের ব্যর্থতা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন হেম্প, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেংথে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল। আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের মোকাবিলায় কীভাবে মানিয়ে নিতে হয় সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে। আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিৎ।’
উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে, তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১১–তে। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন নাহিদ রানা। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন তাইজুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)