ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের ফেরা নিয়ে মুখ খুলল বিসিবি
শ্রীলঙ্কা সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি জানা গেছে, লঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই খেলতে চান টাইগার অলরাউন্ডার। তবে প্রথম টেস্টে খেলা হয়নি তার। গুঞ্জন আছে সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে ফিরবেন তিনি।
সাকিব জাতীয় দলে ফিরলে দলের জন্য শক্তি হবে বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। আকরাম বলেন, ‘সাকিব দলে এলে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। খেলোয়াড় হিসেবে সে অসাধারণ। তিনি এলে আমাদের শক্তি বাড়বে।
এদিকে সাদা পোশাকে সাকিবের ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সে খেলতে চাইলে বোর্ডের কোনো সমস্যা নেই দাবি করে গতকাল টিটু বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটা বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন, সেটা যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তাহলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সব সময় চাই যে সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর থেকেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। বৈশ্বিক এই টুর্নামেন্টের পর ছিলেন বিপিএলের আসরে। তার আগে চোখের সমস্যায় বেশ অনেকটা দিনই ভুগতে হয়েছে জাতীয় দলের এই তারকাকে। মাঝে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। ব্যস্ততাও তাই বেড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)