ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএলে প্রথম ম্যাচেই যত রেকর্ড গড়লেন ফিজ
মুস্তাফিজুর রহমানের শুরুটা দারুণ। কে বলতে পারে কদিন আগে দেশের জার্সিতে প্রায় একই ধরনের উইকেটে খেলে ৩ ম্যাচের সিরিজে ১৩১ দিয়েছিলেন এই খেলোয়াড়। স্লোয়ার, কাটার এসব তো আগেও ছিল। কিন্তু শেষ কবে ফিজ ধারাবাহিকভাবে বৈচিত্র্য এনে এমন দুর্দান্ত বোলিং করতে দেখা গিয়েছিল, তা বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও বোধহয় ভুলে গেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিজ শেষ সিজন ছিল ভুলে যাওয়ার মতো। দিল্লি ক্যাপিটালস মোট দুটি সুযোগ পেয়েছিল। এমন নয় যে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তার পারফরম্যান্স নিয়ে।
চেন্নাই সুপার কিংস ফিজকে দলে নেওয়ার পরেও, তাকে মূলত মাতিশা পাথিরানার বদলি হিসেবে বলা হয়েছিল। পাথিরানা থাকলে গতকাল (শুক্রবার) মুস্তাফিজ চেন্নাইয়ের শুরুর একাদশে থাকতেন কিনা তাও প্রশ্ন ছিল ।
কিন্তু বল হাতে কী অসাধারণ সময়টাই না কাটালেন মুস্তাফিজ। এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে এই উইকেট নেন তিনি। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা ব্যাটাররা। স্লোয়ার বা কাটার তো বটেই, এদিন ওয়াবল সিমও করতে দেখা গিয়েছে তাকে। যার শিকার হয়েছেন রজত পতিদার।
আইপিএলের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে ২০১৬ সালের পর প্রায় ৮ বছর বিরতি দিয়ে হয়েছেন ম্যাচসেরা।
এদিন অবশ্য আরও একটা পুরস্কার নিজের পকেটে পুরেছেন মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)