ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সাকিবের দিন শেষ তাসকিন-শরিফুলের বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিল বাংলাদেশ দল। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ে। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাসকিন শরিফের। অন্যদিকে, এই সিরিজ না খেলায় বোলার সাকিব আল হাসানের র্যাঙ্কিং নেমে গেছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শরিফুল নিয়েছেন ৫ উইকেট। তাই আইসিসি ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উপরে উঠে এসেছেন এই বাঁ-হাতি পেসার। বর্তমানে, তার অবস্থান ২৪ নম্বরে। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি সেরা অবস্থানে রয়েছেন।
মেহদি হাসান মিরাজেরও উন্নতি হয়েছে। এই স্পিনার ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে চলে এসেছেন। সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তাসকিন আহমেদ। এটি ২৭ স্থান বেড়ে ৪২ তম স্থানে পৌঁছেছে।
৭১৬ রেটিং নিয়ে বোলিং তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কেশব মহারাজ।
এদিকে বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রভাব পড়েছে সাকিবের বোলিং র্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। তবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন সাকিব।
৩২০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের। লঙ্কানদের বিপক্ষে সিরিজে অপরাজিত সেঞ্চুরিসহ ১৭৭ রান করেছিলেন শান্ত। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৯তম স্থানে। সিরিজে ১২১ রান করা তাওহিদ হৃদয় এক লাফে ১২ ধাপ এগিয়ে আছেন ৭৬তম স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ রান করা মুশফিকুরের উন্নতি হয়েছে ছয় ধাপ (২৬তম স্থানে)। সিরিজে সেঞ্চুরিসহ ১৫১ রান করে তিন ধাপ এগিয়ে সেরা দশে (আট নম্বরে) উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
৮২৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)