ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মুশফিকের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছেন যার!
টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এখন বাকি টেস্ট সিরিজের ম্যাচ। ২২ মার্চ সিলেটে হবে প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে চমক নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে।
টেস্ট সিরিজ শুরু হতে এখনো দুই দিন বাকি থাকলেও দুঃসংবাদ শুনতে হলো টাইগার শিবিরকে। আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এ নিয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট দলে মুশফিকের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও ঘোষণা করেনি বিসিবি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, আজ (২০ মার্চ) ঘোষণা করা হবে মুশফিকুর পরিবর্তে কে সুযোগ পাবেন জাতীয় দলে।
অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার চমক হিসেবে মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তাওহীদ হৃদয়।
টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে টেস্ট দলে সুযোগ মিলতে পারে হৃদয়ের। সাদা বলে ধারাবাহিকভাবে ভালো করলেও লাল বলে তরুণ এই ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। মাত্র ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের, যেখানে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)