ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইঞ্জুরিতে টাইগার তারকা ব্যাটার
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে পাবেনা বাংলাদেশ দল। গতকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোটের কারণে ইঞ্জুরিতে আক্রান্ত হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শিগগিরই মুশফিকের বদলির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।
চট্টগ্রামে চার উইকেটের জয়ে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে ধরতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। সে সময় তাকে প্রাথমিক চিকিৎসার আশ্রয় নিতে হয়েছিল। তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ব্যথাটা খুব ভালোভাবে লেগেছে। অবশ্যই, ম্যাজিক স্প্রে করার পরে টেপটি মোচড় দিয়ে চালিয়ে ম্যাচ চালিয়া যান। পরে ব্যাটিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এবং সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সাথে টেকসই ৫৯ রানের জুটি গড়েন।
বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে মুশফিকের টেস্ট সিরিজ থেকে ছিটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বাইজিদুল ইসলাম বলেন, ম্যাচের পর ঢাকায় এক্স-রে করে মুশফিকের আঙুলের জয়েন্ট পাওয়া গেছে। এই ইনজুরির কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। ফলে ২২ শে মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না।
গতকাল শেষ ওয়ানডের পরপরই মুশফিককে রেখেই টেস্ট দল ঘোষণা করা হয়। অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার নাহিদ রানা ও মুশফিক হাসানকে ডাকা হয় সেখানে। সিলেটে প্রথম টেস্টের পর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন খেলেন শুধু টেস্ট ও ওয়ানডে। তবে তাঁর টেস্ট মিস করা মোটেও নিয়মিত ঘটনা নয়। ২০০৫ সালে অভিষেক হলেও ২০০৮ সালে টেস্ট দলে নিয়মিত হন, এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট মিস করেছেন তিনি।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের কোনো টেস্টে ছিলেন না মুশফিক। সেবার হজ করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁর, ৮৮ ম্যাচে এখন পর্যন্ত ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান। এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না টেস্টে সর্বোচ্চ আরও দুই রানসংগ্রাহক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকেও। সাকিব বিশ্রামে আছেন, বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম।
এমনিতে শ্রীলঙ্কা মুশফিকের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার গড় ৩৮.০৯ হলেও লঙ্কানদের বিপক্ষে গড় ৫৩.৮৪। তাদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটিও করেছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)