ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ওয়াটসন পাকিস্তানের কোচ হলে হয়ে যেতেন ক্রিকেটের আম্বানি

২০২৪ মার্চ ১৯ ১৯:৫০:৪৭

ওয়াটসন পাকিস্তানের কোচ হলে হয়ে যেতেন ক্রিকেটের আম্বানি

একদিনের বেতন ১৫ লাখ রুপি। শেন ওয়াটসন এখন পিএসএলের সবচেয়ে এক্সপেনসিভ কোচ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স শিরোপা জেতাতে না পারলেও সবচেয়ে বেশি বেতন হিসাবে অজি ক্রিকেটার গড়লেন নয়া রেকর্ড। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোয়েটার কোচ হিসেবে মোট ১০৫০ ডলার পেয়েছেন ওয়াটসন৷ পাকিস্তানি মুদ্রায় ৪ কোটি ২০ লাখ রুপি।

ওয়াটসন পাকিস্তানে অবস্থান করছেন মোট ২৮ দিন। মোট পারিশ্রমিক ও পাকিস্তানের অবস্থানের সময় অনুযায়ী প্রতিদিনের জন্য ১৫ লাখ রুপি বেতন নিয়েছেন ওয়াটসন। কিছুদিন আগে অবশ্য পাকিস্তানের হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ওয়াটসন। পিসির সেই প্রস্তাবে রাজি হলে প্রতি মাসে ১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি বেতন পেতেন এই অজি মাস্টারমাইন্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ