ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ ; মাঠে ফিরছেন সাকিব!

২০২৪ মার্চ ১৯ ১৭:০৯:৪৫

ব্রেকিং নিউজ ; মাঠে ফিরছেন সাকিব!

বিপিএলের পর এখনো মাঠে নামেননি সাকিব আল হাসান। চলমান শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এই টাইগার ক্রিকেটারকে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।

আগামীকাল শেখ জামাল দামন্দি ক্লাবের হয়ে মাঠে নামতে দেখা যাবে সাকিবকে। আজ বিকেএসপি স্টেডিয়ামে সিটি ক্লাবের মুখোমুখি হবে তার দল।

তবে শুরুর একাদশে সাকিবের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চিত তার দল। কাল সকালেই জানতে পারবেন সাকিব খেলবে কি না,” শেখ জামালের কোচ সোহেল ইসলাম স্পোর্টস আওয়ার ২৪কে বলেন। এখন বলতে পারছি না।

সর্বশেষে বিপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ব্যাট হাতে করেছিলেন ১৩ ম্যাচে ২৫৫ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন দুই নম্বরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ