ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ইঞ্জুরিতে কেমন আছেন মুস্তাফিজ, আইপিএলে খেলতে যাবেন যে সময়!
গতকাল (সোমবার) শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য যেন শনিই ভর করেছিল পুরোদমে। লঙ্কানদের ব্যাটিং ইনিংস চলাকালে টাইগারদের মোট ৪ ক্রিকেটার ইনজুরির কবলে পড়েছেন। এদের মাঝে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। জাকেরকে নেওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত।
ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। তবেম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, ভালো আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ।
গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। বোলিংটাও খুব একটা খারাপ করেননি। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট। সেই ম্যাচের পর আজ (মঙ্গলবার) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে।
নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)