ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মুশফিকের ‘হেলমেট’ উদযাপন নিয়ে মুখ খুললেন শান্ত
গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইম আউটের বিরল নজির দেখা গেছে। আউট হওয়া ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ ঘটনার পর দুই দেশের মধ্যে মাঠের উত্তেজনা বেড়ে গেছে। চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও টাইমআউট দেখা গেছে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো শ্রীলঙ্কা দল টাইমআউটের উদযাপন করে।
এবার শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ জয়ের পর ভিন্নভাবে উদযাপন করতে দেখা গেল মুশফিকুর রহিমকে। হাতে হেলমেট নিয়ে ম্যাথিউসের সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা করতে দেখা যায় তাকে। যা নিয়ে এখন ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে এই উদযাপনের কারণ জানতে চাওয়া হয়।
জবাবে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে, এই তো।
সিরিজ জয় নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)