ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অবশেষে দল থেকে বাদ পড়া লিটনকে নিয়ে রহস্যময় তথ্য দিলেন হাথুরু
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ছিলেন লিটন দাস। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ খেলার জন্য ঘোষিত লাইনআপে জায়গা হয়নি এই ওপেনারের। তার পরিবর্তে দলে বদলি করা হয় জাকির আলী অনিককে। সোমবার (১৮ মার্চ) সিরিজের শেষ ওয়ানডে শুরুর আগে টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে লিটনের বাদ পড়ার বিষয়ে কথা বলেছেন।
লিটনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ না থাকলেও হাথুরুসিংহে বলেছেন, ফর্মের অভাবের কারণে ওপেনারকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, লিটনের অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান। সে এমন একজন খেলোয়াড় যে যেকোনো সময় মাঠে নেমে জয়ের ইনিংস খেলতে পারে। কিন্তু একথাও সত্য তিনি মাঝে মাঝে নিজের সেরা ফর্মে থাকেন না। দুর্ভাগ্যবশত লিটন ছাড়াই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এর আগে, জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছিলেন যে নতুন বলে খুব অধারাবাহিক হওয়ায় লিটনকে বাদ দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন: ধারাবাহিকটি অব্যাহত থাকায় পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। আমাদের এই দলে আর লিটন দাস নেই কারণ নতুন বলে খুব বেমানান সে। দলে ইতিমধ্যেই এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম আছেন, যারা ওপেন করতে পারেন। আরেক ওপেনার আছেন সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তাই এই জায়গায় আবারও কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি।
গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা কোচ-অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়। সেখানে অনিককে মনে করেছি যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, ডিপিএলেও রান পেয়েছে সে। মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)