ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে টস হারলো বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের চমক ভরা একাদশ

২০২৪ মার্চ ১৮ ০৯:৩৯:২৮

হাইভোল্টেজ ম্যাচে টস হারলো বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের চমক ভরা একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। অঘোষিত ফাইনালে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ।

এর আগে শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ছয় উইকেটের জয়ে সিরিজের সূচনা করে বাংলাদেশ। কিন্তু লঙ্কানরা দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা করে। তৃতীয় ও শেষ ম্যাচে জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে বাংলাদেশ। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে প্রস্তুত নয় ঘরোয়া দল।

বাংলাদেশ দল : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ