ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; অঘোষিত ফাইনাল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের সেরা পেসার
বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন মূল খেলোয়াড় দিলশান মাদুশঙ্কা। আর এবার স্বাগতিক বাংলাদেশও একই অবস্থার মুখোমুখি। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিবও। বিসিবির নির্বাচক হানান সরকার স্পোর্টস আওয়ার ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় দলের অনুশীলনের সময় তানজিম সাকিব হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যে কারণে তৃতীয় ওয়ানডেতে খেলছেন না তিনি। ফলে ঢাকায় ফেরত পাঠানো হবে ২১ বছর বয়সী এই যুবককে। সেখানে তার পায়ের চিকিৎসা করা হবে।
এর আগে লঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তানজিম সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটে বল ভালোভাবে সামলাতে না পারায় ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। ফলে তার পরিবর্তে সুযোগ পেলেন সাকিব। এরপর একাদশে তার প্রত্যাবর্তন ছিল দুর্দান্ত। প্রথম ওয়ানডেতে তাসকিন শরিফুলকে উপেক্ষা করে লঙ্কান ব্যাটসম্যানরা যখন বড় জুটি গড়ছিলেন তখন সাকিবের তানজিম টাইগারদের ব্রেকথ্রু এনে দেয়।
এভাবে লঙ্কানদের শুরুর তিন উইকেটই গেছে তার দখলে। এরপর সেই মোমেন্টামকে কাজে লাগিয়ে বাংলাদেশও ম্যাচে ফিরে। স্বাগতিক পেসারদের হয়ে সর্বনিম্ন ইকোনমিতে ৪৪ রানে তিন উইকেট শিকার করেন তানজিম। এরপর লঙ্কানদের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ পেরোয় ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য বেশ খরুচে ছিলেন এই টাইগার পেসার। ৬৫ রানের বিনিময়ে ১ উইকেট নেওয়ার আগে, ব্যাট হাতে ১৮ রান করেন তানজিম।
সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিতদের একজন এই পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে সামাজিক মাধ্যমে করা তার বিতর্কিত পোস্টের জেরে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন। যার রেশ ধরে এখনও তার সাফল্য–ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠতে দেখা যায়। তবে মাঠের আলোচনায় আসলে, ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব বড় সফলতা যেমন নেই, তেমনি ব্যর্থও বলা চলে না তানজিম সাকিবকে। এখন পর্যন্ত খেলা ৭টি ওয়ানডেতে তিনি ১২ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ম্যাচসেরাও হয়েছেন একবার।
আগামীকাল (সোমবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। তানজিম সাকিব ছিটকে যাওয়ায়, এই ম্যাচে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে টাইগার একাদশে। এছাড়া ফর্মহীনতায় বাদ পড়া লিটন দাসের জায়গায়ও নতুন কেউ অন্তর্ভুক্ত হতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)