ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

২:৩০ মিনিটে নয়! নতুন সময় হবে অঘোষিত ফাইনাল, দেখে নিন সময়

২০২৪ মার্চ ১৭ ১২:৩৮:৫৫

২:৩০ মিনিটে নয়! নতুন সময় হবে অঘোষিত ফাইনাল, দেখে নিন সময়

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এই সিরিজে এগিয়ে ছিলবাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা করেছে শ্রীলঙ্কা। তাই অঘোষিত ফাইনাল হয়ে গেল তৃতীয় ও শেষ ওয়ানডে। তাই শেষ ম্যাচে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ বর্তমানে ওপেনিং নিয়ে বেশ সমস্যা ভোগ করছে। বিশেষ করে লিটন দাসের ফর্ম নিয়ে সবাই হতাশ। পর পর দুই ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। তাই শেষ ওয়ানডেতে একাদশ থেকে বাদ পারেন লিটন। বিকল্প হিসেবে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। তার সঙ্গে দেখা যাবে সৌম্য সরকারকে। ফর্মে তিন নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চারে তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেন তিনি। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে মুশফিকুর রহিম। সাতে মিরাজ। স্পিন বিভাগে এক পরিবর্তন আসতে পারে তাইজুলের জায়গাতে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। পেস বিভাগ সামলাবেন শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব।

চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুইটি ম্যাচে দুপুর আড়াইটায় খেলা শুরু হলেও শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।

শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন ও তানজিম সাকিব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ