ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অঘোষিত ফাইনালের আগে হেরে গেল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি সিরিজ হেরে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যদিও ঘরের দল প্রথম ওয়ানডেতে জিতেছিল, দ্বিতীয় ম্যাচে খেলায় ফেরে শ্রীলঙ্কা। ফলে সিরিজ ১-১ সমতায়। তাই আগামীকাল (সোমবার) তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী। তার আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা শিবির। চোটের কারণে মাঠ ছেড়েছেন দলের এই তারকা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করতে গিয়ে বাঁ হাতে চোট পান পেসার দিলশান মাদুশঙ্কা। এ কারণে পুরো সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নন, এসএলসি জানিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছিল। শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়েন মাদুশঙ্কা। একটি এমআরআই স্ক্যান পরে তার বাম পায়ে একটি গুরুতর হ্যামস্ট্রিং আঘাত নিশ্চিত করেছে।
এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বেবি মালিঙ্গা–খ্যাত পেসার মাথিশা পাথিরানা। ফলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তার পরিবর্তে নেওয়া হয় নুয়ান তুসারাকে। প্রায় একই ধরনের বোলিং অ্যাকশনে তিনি ভড়কে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। তার অ্যাকশনে বিভ্রান্ত হয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর স্বাগতিকরা সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজও হাতছাড়া করে বসে।
এবারও প্রায় একই সমীকরণ যখন সামনে, তখন তুলনামূলক বড় শক্তিই হারাল লঙ্কানরা। গত দুই ওয়ানডেতে মাদুশঙ্কা ৪ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাটারদের চাপে রাখতেও বেশ সিদ্ধহস্ত বাঁ–হাতি এই পেসার, যা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দেখিয়েছিলেন তিনি। মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় লঙ্কানদের ওয়ানডের বোলিং বিভাগে বড় ধাক্কাই এসেছে। তাদের স্কোয়াডে পেসারদের মধ্যে আছেন– লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশন, জানিত লিয়ানাগে। এর মধ্যে করুণারত্নে এখনও চলতি সিরিজে খেলেননি, হয়তো মাদুশঙ্কার জায়গায় তাকে তৃতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে!
আগামীকাল (সোমবার) সকাল ১০টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। এর আগে লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছিল ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ২৮৭ রানের বড় পুঁজি দাঁড় করায়। কিন্তু বোলারদের ব্যর্থতায় লঙ্কানরা ম্যাচটি জিতে নেয় ৩ উইকেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)